
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর সরকারী জেনারেল হাসপাতাল থেকে জনতা কর্তৃক নারী ছিনতাইকারী আটক হয়েছে। রবিবার দুপুরে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, প্রবাসীর স্ত্রী সেলিনা আক্তার হাসপাতালের চিকিৎসক কে দেখানোর জন্য আরোও অন্যান্য রোগীদেও সাথে টিকেট কাউন্টারে দাঁড়ান। ওই সময় পেছন থেকে সেলিনার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইনটি পেয়ারা বেগম নামের ছিনতাইকারী মহিলাটি টান দেয়। পরে প্রবাসীর স্ত্রী টের পেয়ে গেলে ছিনতাইকারী মহিলাটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে সেলিনা ও আশেপাশের লোকজন মহিলাটিকে আটক করতে সক্ষম হয়। বিষয়টি চাঁদপুর মডেল থানা কে অবহিত করলে এস আই মাহবুব আলম মন্ডল ছিনতাইকারী মহিলাটি কে আটক কওে থানায় নিয়ে যায়।
