শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নেশাখোর জাকির মদ্যপান করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে মাতলামী করে রোগীদের ও দায়িত্বর নার্সদের সাথে দূর-ব্যবহার করেছে। মদ্যপান অবস্থায় জাকিরকে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা তৃতীয় পেইং বেডে ভর্তি দেওয়ার পর অনান্য হার্ডের রোগীদের সাথে দূর ব্যবহার করে। এসময় দায়িত্বরত নার্স রোকেয়া তার চিকিৎসা দেওয়ার জন্য আসলে তার গায়ে হাত দেওয়ায় রোগীদের স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাকে গনধোলাই দেয়। অবশেষে সে হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যায়। আজ বুধবার রাত ৮টায় হাসপাতালের তৃতীয় তলায় পেইং বেডে মদতী জাকিরের হৈচৈ শুনতে পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনান্য রোগীরা আতঙ্কিত হয়ে পরে। মদতি জাকির কে হাসপাতালের ডাক্তার চলে যাওয়ার জন্য বললেও সে ক্ষিপ্ত হয়ে তাদের সাথে আরো খারাপ ব্যবহার করেন। এসময় জরুরী বিভাগের দায়িত্বরত কর্মকর্তার জানায়, দীর্ঘসময় যাবত মদ্য পান করে জাকির হাসপাতালে এসে হৈচৈ শুরু করে। তাকে তৃতীয় তলার কেবিনে ভর্তি দেওয়ার জন্য সে বলে। শারীরিকভাবে অসুস্থ না থাকায় তাকে ভর্তি দেওয়া দিতে স্বীকার করায় সে খারাপ আচারন করে। নিরুপায় হয়ে তার কথামত পেইং বেডে ভর্তি দেওয়ার পর সে বেডে গিয়ে রোগী ও নার্সদের সাথে মাতলামি শুরু করেন। জানা যায়, বাগাদী জাকির প্রতিদিন মদ গাজা ও ইয়াবা সেবন করে রাস্তায় এসে সাধারণ মানুষদের সাথে দূর ব্যবহার করে। সে চাঁদপুর শহরের ম্যাচ ফ্যাক্টরী সংলগ্ন শ্যামলী হোটেলের মালিকের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকে। সেখানে থেকে ইয়াবা গাজা ও মদ সেবন করে। এলাকার মানুষ জানতে পেরে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলার পরেও সে এলাকাবাসীর সাথে খারাপ আচারণ করে। সে বিএনপির বিভিন্ন নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে থাকে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

