চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি খেরুদিয়া বাংলা বাজার এলাকায় মাদক পাচারকালে মটরসাইকেল ও ইয়াবা সহ ৩জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টায় মডেল থানার এ.এস.আই আহসানুরজাম্মান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, বিষ্ণুপুর ধনপ্রদি গ্রামের মাদক ব্যবসায়ী গোলাম হোসেনের ছেলে রাসেল প্রধানিয়া (২৮) জব্বার হাজরার ছেলে ওয়াজকরোনী হাজরা (২৬) ও মতলব মুন্সিহাটের মৃত ওলিউল্লার ছেলে মেহেদি হাসান বাবু রাজি (৪০) একটি জারা মটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে খেরুদিয়া বাংলাবাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা হয়। এসময় মডেল থানা পুলিশ খেরুদিয়া বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ১৫ পিস ইয়াবা সহ আটক করে। আটকৃত মাদক ব্যবসায়ীরা গ্রামগঞ্জের মটরসাইকেল নিয়ে ইয়াবা সহ বিভিন্ন মাদক পাচার করতো। এই সংক্রান্ত খবর পুলিশকে এলাকাবাসী অবহিত করলে অবশেষে তাদেরকে মাদক সহ আটক করে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করা হয়েছে।

