
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের নতুন বাজার-পুরাণ বাজার সংযোগ সেতুর উপরে লাইসেন্সবিহীণ সিএনজি স্কুটারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ১১ জন সিএনজি চালককে ৪ হাজার টাকা জড়িমানা করা হয়। সিনিয়র ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা জানান, লাইসেন্স বিহীণ অবৈধ সিএনজি স্কুটারের চালক ও গাড়ির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের নির্দেশে চাঁদপুরের জন চলাচলের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রনের জন্যই এ অভিযান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
