চঁদপুরে অভিনব কায়দায় গাঁজা ফেনসিডিলসহ বিভিন্ন মাদক নিয়ে এসে মাদক বিক্রেতাদের হাতে পৌছে দিচ্ছে গডফাদার চক্ররা। প্রতিদিন বাসে, ট্রেনে ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন যোগে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে এসব মাদক চাঁদপুরসহ অন্যান্য জেলায় প্রবেশ করছে। গডফাদার চক্ররা এখন অভিনব কায়দায় বিভিন্ন কৌশল অবলম্বন করে কিশোর ও কিশোরিদের মাধ্যমে মাদক পাঁচার করছে। তেমনি গত রবিবার রাত প্রায় ১টায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির আহমেদের নেতৃত্বে এএসআই জয়নাল সঙ্গীয় ফোর্স নিয়ে বড়স্টেশন স্টিমার ঘাটে অভিযান চালায়। এসময় মেঘনা এক্সপ্রেস ট্রেন থেকে রাজা (১৪) নামের এক কিশোর স্টিমার ঘাট আসার পর পুলিশ তাকে সন্দেহ করে। তার দেহ তল্লাশী করলে শরীরে ও পায়ে পেচানো গাঁজা দেখতে পেয়ে তাকে আটক করে নৌ-ফাঁড়িতে নিয়ে আসে। আটককৃত রাজ নরসিংদী জেলার রায়পুরা থানার বেপারি পাড়ার নাজিমউদ্দিন বেপারির ছেলে। পুলিশসুত্রে জানাযায় মাদক ব্যাবসায়ীরা কিশোরদের ব্যবহার করে এইভাবে মাদক পাচার করে আসছে। আটককৃত রাজা কুমিল্লা বন্ধবাগ এলাকা থেকে গাঁজা নিয়ে কর্নফুলি ট্রেনযোগে লাকসাম আসে। সেখান থেকে মেঘনা এক্সপ্রেসযোগে চাঁদপুরে আসে। পরে তাকে সন্দেহ হলে দেহ তল্লাসী করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রাজার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মমলা দায়েরের পর তাকে আদালতে প্রেরন করা হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

