
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী মো. বারেক (২৩) নিহত হয়। রবিবার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা কামার বাড়ীর সম্মুখে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মনির হোসেন ও সাইফুল উল¬্যাহ নামের আরো দুই যুবক আহত হয়ে কুমিল¬া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মো. বারেক ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের তরিক উল¬্যাহ’র ছেলে। সে ট্রাক্টর চালিয়ে পরিবারের আয়ের উপার্জনকারী হিসেবে ছিলেন। প্রত্যক্ষদর্শী নেওয়াজ শরীফ জানান, রামগঞ্জগামী পিকআপ ভ্যান ও হাজীগঞ্জগামী মোটারসাইকেল মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে বারেক মারা যায়। মোটরসাইকেল চালক ও পিকভ্যান চালক মারাত্মক আহত হয়। তাদেরকে কুমিল¬া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ন কবির সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
