সার্বক্ষনিক ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডি.এইচ.এম.এস ফাইনাল পরীক্ষা চলছে
স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ডি,এইচ,এম,এস, ৪ বছর মেয়াদী (কোর্স) এর ফাইনাল পরীক্ষা চলছে,
জানাযায়, গত ২৫ নভেম্বার রবিবার থেকে সারা দেশে এক সাথে ডি,এইচ,এম,এস, চার বছর মেয়াদী (কোর্স)ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, এবছর চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এ- হাসপাতালের এবারে ডি,এইচ,এম,এস, পরীক্ষায় ১ম বর্ষে মোট ১২২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করতেছে।
গত ২ ডিসেম্বার পরীক্ষা চলাকালে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সহকারী রেজিষ্ট্রার ডাঃ অমিত রায় চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক পরিচালিত ডি,এইচ,এম,এস, ৪ বছর মেয়াদী (কোর্স) ফাইনাল পরীক্ষা একযোগে সারাদেশে মোট ৬১টি কলেজে অনুষ্ঠিত হচ্ছে, এদের মধ্যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি।এ পরীক্ষা কেন্দ্রের সার্বক্ষনিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন মো. আবদুল আউয়াল ও কেন্দ্র সচিব হিসেবে ছিলেন – সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফ আলী এবং সহকারী কেন্দ্র সচিব, অত্র কলেজের অধ্যক্ষ ডা. তামজীদ হোসেন।
ম্যাজিস্ট্রেট মো. আবদুল আউয়াল জানান পরীক্ষায় সুশৃঙ্খল পরিবেশ ও ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
উল্লেখ্য চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দোয়াভাঙ্গা,শাহরাস্তী গেইটে অবস্থিত এ কলেজটি চট্রগাম বিভাগের মধ্যে একমাত্র শয্যা বিশিষ্ট হোমিওপ্যাখি কলেজ ও হাসাপাতাল।
