স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নের উত্তর মৈশাদী হামানকর্দ্দি গ্রামের রাড় বাড়ী নিবাসী পল্লী চিকিৎসক মো. সোলাইমান (৭০) রোববার বাদ ফজর পাশের এলাকা উত্তর মৈশাদী হযরত আবু বকুর ছিদ্দিক (রা.) মসজিদে তাবলিগ জামায়াতের বয়ান শেষে হঠাৎ অসুস্থ্য হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ আছর উত্তর মৈশাদী বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা পূর্বে বক্তব্য রাখেন মরুহুমের বায়রার ছেলে, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. কামাল উদ্দিন আহমেদ, জেলা পষিদ সদস্য মো. নুরুল ইসলাম পাটওয়ারী, স্থানীয় মুসল্লী তৌহিদুল ইসলাম স্বপন, মরহুমের ভাই মনির খান, মরহুমের ছেলে মো. সুমন। নসিহত মূলক বক্তব্য রাখেন এবং নামাজে জানাযায় ইমামতি করেন উত্তর মৈশাদী হযরত আবু বকুর ছিদ্দিক (রা.) মসজিদ এর খতিব মাওলানা মো. শাহজাহান। নামাজে জানাযায় চাঁদপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. মিজানুর রহমান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, উত্তর মৈশাদী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাহফুজুর রহমান, মৈশাদী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আবু সালেহ ওলি পাটওয়ারী, প্রবাসী মো. মাহবুবুর রহমান, মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. বোরহানসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরজিমন পত্রিকার সম্পাদক এর খালু সোলাইমান ডাক্তারের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
