
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরের মতলব দক্ষিনে স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৫জন রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়েছে।
মোঙ্গলবার (২০) জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উপাদি ইউনিয়নের উত্তর উপাদি গ্রামে লেদু ফকির বাড়ীতে এই ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে হুমায়ুন ফিকরের স্ত্রী শিল্পী বেগম (৩০), সেলিম ফকিরের স্ত্রী সেলিনা বেগম (২৭), আঃ কাদেরের ছেলে টিপু (৩০), আমান উল্লাহর ছেলে ছেলে আল-আমিন (২৫), মানিক ফকিরের ছেলে সুজন ফকির (২০)।
ঘটনার সত্যতা স্বীকার করে,স্থানীয় ইউপি সদস্য মো. খলিলুর রহমান জানান, ফকির বাড়ীর হুমায়ুন ফকিরের দশম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রী জান্নাতকে একই বাড়ীর আমান উল্লাহর ছেলে আল-আমিন অপরহণ করে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে। পরে বাড়ির লোকজন জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে ৫জন আহত হয়। আহতরা বর্তমানে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জান্নাতের পিতা হুমায়ুন ফকির জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
মতলব দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করবো।
