চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী বোগদাদ বাস থেকে অবঃ প্রাপ্ত সেনা কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ (৮১) পেনশান বই, নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ব্যাগে থাকা মালামাল সু কৌশলে ছিনিয়ে নিয়েছে একটি ছিনতাইকারী চক্র। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা মহা সড়কে।
অবঃ প্রাপ্ত সেনা কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ জানান, তিনি কুমিল্লা-সেনা নিবাস থেকে দীর্ঘ ৬ মাস পর তার পেনশানের প্রায় ৪০ হাজার টাকা, পেনশান বই ও ব্যাগে করে চিনি, মুশরির ডাল, চা পাতা, দুধসহ প্রায় ৫ হাজার টাকার বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে একটি সিএনজি স্কুটার যোগে আসে। এসময় ছিনতাইকারী চক্রের কয়েক জন বোগদাদ বাসে তার ব্যাগটি উঠিয়ে দেওয়ার নাম করে ছিনিয়ে নেয়। তিনি হতাশা গ্রস্থ হয়ে বোগদাদ বাসের সামনে বসেছিলেন। মমতাজ উদ্দিন তার গন্তব্য স্থল মুদাফফরগঞ্জ নামার পূর্বে ছিনতাই চক্রের অপর কয়েকজন সদস্য সু কৌশলে তার পকেট কেটে নগদ প্রায় ৪০ হাজার টাকা ও পেনশান বইটি নিয়ে যায়। অবশেষে তিনি খালি হাতে মুদাফফরগঞ্জ নেমে বাড়ি চলে যান। তার বাড়ি মুদাফফরগঞ্জ ভুইয়া বাড়ি বলে তিনি জানান।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

