স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর নদী বন্দর এলাকার মেঘনা ও ডাকাতিয়া নদীতে অবৈধ নৌযান চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে নৌ-পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।রোববার ২৪ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন,কোস্ট গার্ড ও নৌ-পুলিশ চাঁদপুর এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কার্গো ও বাল্কহেডের বৈধ কাগজপত্র না থাকায় জাহাজ চালক ও মাষ্টারদের কাছ থেকে ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন স্পেশাল মেরিন অফিসার ও নৌ-পরিবহন অধিদপ্তরের এক্সক্লুসিভ ম্যাজিষ্ট্রেট বদরুল আলম লিটন এবং চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন অধিদপ্তরের জাহাজ পরিদর্শক মো. মিলন মোল্লা,চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম ভুঁইয়া ও সঙ্গীয় কোস্ট গার্ড এবং নৌ-পুলিশ ফোর্স।
মেরিন অফিসার ও নৌ-পরিবহন অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট বদরুল আলম লিটন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌ-পথের যাত্রী সাধারনের নিরাপদ,দুর্ঘটনামুক্ত চলাচল ও যাত্রী সাধারনের জান মালের নিরাপত্তা বিধানকল্পে চাঁদপুরসহ ঢাকা ও তৎসংলগ্ন এলাকার নদী বন্দর গুলোতে নৌ-পরিবহন অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। ইতিমধ্যে ঢাকা সদর ঘাট,না’গঞ্জ,মুন্সিগঞ্জে আমরা অভিযান পরিচালনা করার পর রোববার সারাদিন চাঁদপুর নদী বন্দরে চলাচলরত বিভিন্ন প্রকার ইঞ্জিন চালিত ট্রলার-কার্গো ও বাল্কহেডে নিরাপত্তা জনিত সরঞ্জামাদি, মাস্টার ও ড্রাইবারের লাইসেন্স এবং রেজিষ্ট্রেশন না থাকায় সেগুলোকে জব্দ করা হয়। পরে জব্দকৃত নৌ-যানগুলোকে মাদ্রাসারোড়স্থ লঞ্চঘাট চাঁদপুর নৌ- পুলিশ ষ্টেশনে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে সর্বমোট মোট ১ লাখ ৮৪ হাজার জমিানা আদায় করা হয়। নৌ-পথের যাত্রীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চত করণে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
