শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে মাদক বিক্রেতা শহিদ খাঁন(৫০)কে ইয়াবাসহ আটক করার ছবি ফেজবুকে দেওয়ার সন্ধেহে ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ও তার সহোদরকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা শহিদ খাঁন ও তার ছেলে রাজুকে গনধোলাই দিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৪ টায় চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের ফকির বাড়ির সামনে।
ঘটনার পরেই আহত কলেজ ছাত্র সোহেল গাজী (১৮) ও তার ভাই আনোয়ার(২০)কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
ঘটনার বিবরনে জানা যায়, চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মাদক বিক্রেতা শহিদ খাঁনকে গত জুন মাসে ইউনিয়ন পরিষদের দফাদার ও এলাকাবাসি তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করে। পরে মডেল থানা পুলিশকে খবর দিলে এসআই পলাশ বরুয়া ঘটনাস্তলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ইয়াবাসহ আটকের ছবি এলাবাবাসি মোবাইল ফোনে তুলে ফেজবুকে দেওয়ায় মাদক বিক্রেতা হাজত থেকে বেড়িয়ে এসে ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের ছাত্র সোহেল গাজী ও তার ভাই আনোয়ারকে দেশিয় অস্ত্র সহ হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
ঘটনার পরেই এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা শহিদ খাঁন ও তার ছেলে রাজুকে গনধোলাই দেয়।
গত কয়েক মাস পূর্বে ফরিদগঞ্জ থানা পুলিশ এই মাদক বিক্রেতা শহিদ খাঁনকে ইয়াবাসহ আটক করে। সেই দিন থানা থেকে মাদক বিক্রেতা শহিদ হাতকড়া সহ পালিয়ে যায়। এর তিন দিন পর তাকে তার এলাকা থেকে আটক করে পুলিশ। সে জেল থেকে বার বার বেড়িয়ে এসে এলাকায় মাদক বিক্রি শুরু করে।
তার এই মাদকসহ আটকের ছবি ফেজবুকে দেওয়ার জের ধরে সন্ধেহ করে কলেজের ছাত্র সোহেল গাজী ও তার ভাইকে কুপিয়ে জখম করে।
এই ঘটনায় মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
