শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর হাইমচর উপজেলা আলগী বাজার এলাকায় কাঁটা গাছের ডাল ঘায়ে পরে দুলাল পাটওয়ারী(৪৫) নামে এক ব্যবসায়ি নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টায় রাস্তার পাশের গাছ কেঁটে রশি দিয়ে টান দেওয়ার সময় তার গায়ে সেই ডাল পরে গুরুত্তর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা দেয়।
নিহত দুলাল পাটওয়ারী দক্ষিন আলগী গ্রামের মৃত ওলি উল্লা পাটওয়ারীর ছেলে।
এই ঘটনায় হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে হাসপাতালে গিয়ে লাশ ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরন করে।
জানা যায়, হাইমচর উপজেলা দক্ষিন আলগী গ্রামে ছলিম গাজীর একটি রেন্ডি করই গাছ ক্রয় করে বেপারী দুলাল পাওয়ারি। গাছের উপরের মোটা ডাল কেঁটে রশি লাগিয়ে গাছের বেপারী দুলাল পাটওয়ারীকে টাঁন দেয় । এ সময় দুলাল রশি টানলে সেই ডাল তার ঘায়ে পরে মাথা ফেটে গিয়ে করুন মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের বড় মেয়ে তাছলিমা জানায়,বাবা দুলাল পাটওয়ারি গাছ কেঁটে টান দিলে পাশে সুপারী গাছের সাথে লেগে মাথায় এসে পরে। আহত অবস্থায় তাকে অনেক সময় পরে হাসপাতালে আনার কারনে তার মৃত্যু হয়। তাকে সাথে সাথে হাসপাতালে আনলে বাঁচানো যেত।এই ঘটনায় হাইমচর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানায়।
