চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের দক্ষিণ গুলিশা গ্রামের ঢালী বাড়ীতে বেআইনীভাবে শতাধিক ফল ও মূল্যবান গাছ কর্তনের অভিযোগে মডেল থানা পুলিশ ফরিদগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন খানকে আটক করে। (মামলা নং-২৭) ওই মামলায় কয়েকদিন কারাবরণ শেষে জামিনে বের হন তিনি। বর্তমানে বাংলাদেশ কৃষি অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) চাঁদপুর কৃষি অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষি অধিদপ্তর থেকে এই সংক্রান্ত চিঠি আসার পর জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তা ২৬ নভেম্বর থেকে রুহুল আমিন খানকে সাময়িক বরখাস্ত করেন। এর ফলে এখন থেকে তিনি আর কর্মস্থলে যেতে পারবেন না এবং তার মূল বেতন থেকে অর্ধেক টাকা কর্তন করা হবে বলে উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। সম্পত্তিগত বিরোধ নিয়ে বাড়ির পাশের অন্যের গাছ কর্তনে থানায় করা মামলাটি বর্তমানে চাঁদপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসরুর ছালেকীনের আদালতে বর্তমানে মামলাটি চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রহুল আমিনের বরখাস্ত বহাল থাকবে বলে জানাগেছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

