
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শহরের পুরাণবাজার ভূইয়ার ঘাট এলাকা থেকে ২৫ বস্তা চোরাই সারসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর ২ টায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ি এস আই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূইয়ার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মায়ের দোয়া নামে একটি স্টিল বডি ট্রলার থেকে ২৫ বস্তা প্রিলড্ ইউরিয়া সার জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সে ২৫ বস্তা প্রিলড্ ইউরিয়া সার নৌকা দিয়ে ভূইয়ার ঘাটে থাকা মায়ের দোয়া ট্রলারটিতে উঠিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রিলড্ ইউরিয়া সারসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরা হলেন- বিল্লাল (৪০), বাদশা (৩৮), আরিফ (৪০)।
আটক ট্রলারের মাল্লা মাসুদ জানায় সফরমালী বাজারের ব্যবসায়ী বিল্লাল জনৈক চাঁদপুরের সার ব্যবসায়ী কাছ থেকে সার ক্রয় করে। সেই সার নৌকা দিয়ে ঘাটে এনে ট্রলারে উঠিয়ে দেয়।
এই বেপারে অভিযুক্ত জনৈক হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন মাল আমি বিক্রি করেছি। ওনি বলেন দয়াকরে এই ব্যাপারে কোন পত্রিকায় কোন নিউজ করবেন। আপনাদের বিষয়টা আমি দেখবো।
ফাড়ির এস আই জাহাঙ্গীর জানায় চোরাই ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক ৩ জনকে আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
