স্টাফ রিপোর্টার।। চাঁদপুরে তথ্য প্রমাণসহ ও এলাকাবাসীর ধাওয়ায় হাতেনাতে ধরা পরে দুই ছিনতাই কারী।
গত ১৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ টায় শহরের ১২ নং ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কের দর্জিঘাট এলাকায় রাস্তায় এ ছিনতাইকারী ধরা পরার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা ছিনতাইকারীদের উত্তম মাধ্যমের মাধ্যমে গনপিটুনী দিয়ে ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে আটকে রাখে। এ সময় খবর পেয়ে স্থানীয় পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জিও তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌঁছায়।তখন স্থানীয়দের উত্তেজনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনার সমস্যা সমাধান করবে বলে কাউন্সিলর ছিনতাইকারীদেরসহ সবাইকে তার কার্যালয়ে ডেকে নেয়।
ঘটনাটি স্থানীয়রা চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে এসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
তখন কাউন্সিলরের কার্যালয়ে স্থানীয়দের অারেকচোট গনপিটুনীতে ছিনতাইকারীরা নিজেদের নাম ও ঘটনার বিবরণ সবার সম্মুখে বলে দেয়।ছিনতাইকারীর ১ জন হলো তরপুরচন্ডী বেপারী বাড়ীর অাব্দুল কাদেরের ছেলে সাদ্দাম হোসেন(২২),অন্যজন হলো জিটি রোডের সরকার বাড়ীর অানোয়ার হোসেন সরকারের ছেলে নয়ন সরকার(১৮)।
ছিনতাইয়ের স্বিকার হওয়া অানোয়ার হোসেন জানান,অামি সন্ধ্যায় সামান্য অন্ধকার অবস্থায় এই পথ দিয়ে যাচ্ছিলাম।হঠাৎ কয়েকজন যুবক অামার পথ অাগলে দাড়ায়।অামার কি অাছে দিয়ে দিতে হবে বলে তারা জানায়।না দিলে ক্ষতি হবে বলেও অামাকে হুমকি ধমকি দেয়।তখন তারা অামার কাছে থাকা ১২ হাজার টাকা,মোবাইল,ও অামার স্মার্ট কার্ডটি পকেট থেকে নিয়ে বের করে দৌড় দিতে গেলে অামি ডাক চিৎকার দিলে অাশেপাশের লোকজন এই ২ জনকে দৌড়ে ধরতে সমর্থ হয়।পরে পুলিশ তাদের ঘটনার তদন্ত এবং এই অঞ্চলের এ যাবৎকালে সব রকমের ছিনতাইয়ের রহস্য উদঘাটনে তাদের থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় পৌর ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষয়টি সমাধান করবেন জানিয়ে পুলিশ সদস্যদের বিদায় করে দেন।তিনি অাশ্বাস দেন যেই টাকা ছিনতাই হয়েছে তা তিনি পুনরোদ্ধার করে দিয়ে ঘটনার সমস্যা সমাধান করবেন।কিন্তু এ নিয়ে স্থানীয় মহলের সচেতনরা বলছেন, এই এলাকাটা ইয়াবা অাসক্ত যুবকদের অাখড়াখানায় পরিণত হয়েছে।তারা ইয়াবা সহ অন্যান্য নেশা দ্রব্য কেনার খরচ জোগাড় করতেই সাধারণ মানুষকে ছিনতাই এর মত ঘটনা ঘটিয়ে সর্বহারা করছে।অার এই চক্রের মূল হোতাদের বের করার জন্য অাজকের ধরা ছিনতাইকারিরা চমক ছিলো।কিন্তু কাউন্সিলরের জন্য পুলিশ এই অঞ্চলের ছিনতাইকারীদের রহস্য উদঘাটনে অার এগুতে পারলো না মনে হচ্ছে।এ ঘটনারয় ছিনতাইকারীদের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান ছাড়িয়ে নেওয়ায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুরের সচেতনমহল।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
