শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুরে জনবান্ধব পুলিশ অফির্সার মাহাবুবুর রহমান মোল্লা সদর মডেল থানা থেকে বিদায় নিয়েছেন। আবেগঘন পরিবেশে মডেল থানার সকল কর্মকর্তারা তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন।
পুলিশ অফির্সার মাহাবুবুর রহমান মোল্লা চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত হিসেবে ১৬ মাষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সহিদ এই গুরু দ্বায়িত্ব পালন করেছেন।
তিনি চাঁদপুর মডেল থানায় প্রথমে এসআই হিসেবে যোগদান করেন। পরে তার পদন্নতি হলে তিনি ওসি তদন্ত হিসেবে মতলব উত্তর থানায় যোগ দেন। সেখান থেকে বদলি হয়ে ফরিদগঞ্জ থানায় থানায় বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। পরে সাবেক পুলিশ সুপার শামসুরনাহার তাকে সদর মডেল থানায় ওসি তদন্ত হিসেবে বদলি করেন। সদর মডেল থানায় দায়িত্ব পালন করার সময় সকল মানুষের খুব আস্তাভাজন হিসেবে কাজ করেছে। বিশেষ করে অসহায় বিচার প্রার্থী মানুষের কাজ খুব অল্প সময়ে মধ্যে করার কারনে তাদের কাছে বিশ্বাসের পাত্র ছিলেন তিনি।
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম মাহাবুবুর রহমান মোল্লাকে মডেল থানা থেকে পুলিশ সুপার কার্যালয়ে ডেএসবি তে বদলি করেন।
তার এই বদলির খবর শুনে চাঁদপুরে সকল মানুষের মাঝে হতাশা ও নিরব কান্না দেখা দিয়েছে। এখনো তার খোজে গ্রামের অসহায় বিচার প্রার্থী মানুষ মডেল থানায় তার সাবেক কক্ষের সামনে এসে ভীর জমাতে দেখা যায়। মাহাবুবুর রহমান মোল্লাকে গরিভের বন্ধু হিসেবে অনেকে আক্ষায়িত করেন। তিনি ছিলেন জনবান্ধব পুলিশ অফির্সার।
তিনি গত ৮ নভেম্বর চাঁদপুর মডেল থানা থেকে ডিএসবিতে যোগদান করেন।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনা করায় পুলিশের ব্যাস্থতার কারনে কিছুটা বিলম্ভ হওয়ায় শনিবার রাত ১০ টায় মডেল থানার অফির্সার ইনচার্জ ইব্রাহীম খলিলের কক্ষে বিদায় সম্ভধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আবেগঘন পরিবেশে মডেল থানার সকল কর্মকর্তারা মাহাবুবুর রহমান মোল্লাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন।
মাহাবুবুর রহমান মোল্লা তার বক্তব্যে বলেন, মডেল থানায় নিজের দায়িত্ব পালন করা কালে সকল পুলিশ কর্মকর্তারা খুব সহযোগিতা করেছে। চাঁদপুরের মানুষ খুব ভালো। তারা নিজেরা আপনজন মনে করে আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে কথা শুনেছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে চাঁদপুরের মানুষের সহযোগিতা পেয়েছি। অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের কাজ করার সুযোগ হওয়ায় নিজেকে ধন্য মনে করছি।
পুলিশ সুপার মহাদয় আমাকে যেখানে বদলি করবে সেখানে নিষ্ঠা ও দক্ষতার সহিত কাছ করবো।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মডেল থানার অফির্সার ইনচার্জ ইব্রাহীম খলিল তার বক্তব্যে বলেন, পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান মোল্লা একজন দৎ ও সৎ পুলিশ অফির্সার ছিলেন। তিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন। এই চৌকশ পুলিশ অফির্সার মাহাবুবুর রহমান মোল্লা মডেল থানা থেকে বদলি হওয়ায় কারনে মনে হয় আমরা অনেক বড় কিছু হারিয়েছি। তাকে যখনি যে দায়িত্ব দিয়েছি তখনি সে গুরুত্ব সহকারে তা পালন করেছে। সে জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা তার পাশে আছি থাকবো এখনো তার সহযোগিতা আমরা কামনা করছি।
মডেল থানার তদন্ত ওসি হারুনুর রশিদের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক(অপস এন্ড ক) মোঃ আব্দুর রব, মনির হোসেন, পুলিশ পরিদর্শক(ইন্টিলিজেন)মোঃ মনির আহাম্মেদ, পুলিশ পরিদর্শক ইনচার্জ নতুনবাজার পুলিশ ফাড়ীঁ মো সিরাজুল মোস্তফা,পুলিশ পরিদর্শক ইনচার্জ, পুরান বাজার পুলিশ ফাড়ীঁ মোঃ আব্দুর রশীদ, এসআই ওনুপ চক্রবর্তী। এসময় বিদায়ী পুলিশ অফির্সার মাহাবুবুর রহমান মোল্লার হাতে ক্রেস্ট তুলে দেন মডেল থানার অফির্সার ইনচার্জ ইব্রাহীম খলিল সহ অন্যান্য অফির্সাররা।
শিরোনাম:
শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
