বাগাদী ইউপি চেয়ারম্যানবেলায়েত হোসেন গাজীর উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও গণভোজ
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালের উদ্যোগে কোনআন খতম, মিলাদ ও দোয়া এবং গণভোজের আয়োজন করা করেছে।
গতকাল বাগাদী চৌরাস্থ জামে মসজিদ সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে সকাল থেকে কোরআন খতম মিলাদ ও দোয়া এবং দুপুরে স্থানীয় জনগণের মাঝে মধ্যান্ন ভোজ হিসেবে তবারুক বিতরন করা হয়।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাগাদী ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল। মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর মাওলানা খাজা জুবায়ের আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, বাগাদী ইউনিয়ন আ.লীগের সদস্য সচিব ইব্রাহীম খলিল লিটন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসন হিরু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মোল্লা, বাগাদী দরবার শরীফের পীরজাদা আশিকুল আরিফিন নাহিদ, চৌরাস্থা জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর ফরাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজিজ পাঠান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব প্রমুখ।
তবারুক বিতরন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আ.লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক আহছাস উল্লাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসীম উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করীম বাবু প্রমুখ।
কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, যুবলীগ নেতা জাকির হোসেন খান, কবির পাটওয়ারী, আরিফ উল্লাহ, মুসলিম মিয়াজী, সুমন মালসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আ.লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে কৃষি ব্যাংক সিবিএ’র আলোচনা সভা ও মিলাদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) মুখ্য আঞ্চলিক কমিটি চাঁদপুর এর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ তমাপ্লাজার তৃতীয় তালায় বাংলাদেশ কৃষি ব্যাংক মূখ্য আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলী আজগর।
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি জাকির হোসেন বকাউলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, আঞ্চলিক সম্পাদক মো. কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক শাখার নিরীক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. তসলিম উদ্দিন চৌধুরী, চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর, সাবেক ব্যবস্থাপক জয়নাল আবেদীন।
আরো বক্তব্য রাখেন, আশিকাটি শাখার ব্যবস্থাপক কালীপদ কর্মকার, নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা শামীম আহমেদ, কর্মকর্তা হোচ্ছাম হায়দার। কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সহ-সভাপতি মো. ইলিয়াছ আহমেদ। কবিতা আবৃত্তি করেন সাবেক ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা খান-ই-আজম। এসময় বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর মুখ্য অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর অঙ্ঘীকার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালিতে অংশ গ্রহন করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাগাদী ৭নং ওয়ার্ড আ.লীগের আলোচনা সভা ও মিলাদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাগাদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৭ ও ৮নং আ.লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগাদী ইউপি চেয়ারম্যান, জেলা আ.লীগের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
বাগাদী ইউনিয়ন আ.লীগ নেতা আলহাজ্ব বারেক গাজীর সভাপতিত্বে এবং ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগাদী ইউনিয়ন আ.লীগের সদস্য সচিব ইব্রাহীম খলিল লিটন, বাগাদী দরবার শরীফের পীরজাদা আশিকুল আরিফিন নাহিদ। মিলাদ পরিচালনা করেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসন হিরু ও দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা আশিকুল আরিফিন নাহিদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফেজ ঢালী, সাধারণ সম্পাদক শহীদ গাজী, আ.লীগ নেতা বিল্লাল গাজী প্রমুখ।
আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আ.লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢালীর ঘাটে জাহিদ হাসানের উদ্যোগে দোয়া ও মিলাদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. জাহিদ হাসান খানের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম পাটওয়ারী, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন, সহ-সভাপতি মো. মামুন, ওয়ার্ড আ.লীগ নেতা হান্নান গাজীসহ ২নং ওয়ার্ড আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।
