স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা ও সকল কারাবন্দীর মুক্তির দাবীতে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই সোমবার বিকাল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, যুগ্ম সাধারন সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার গাজী, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা বন্দুকসী, সদর থানা যুবদলের সহ-সভাপতি আঃ হালিম খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বরকত উল্লা খান, সদর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর থানা যুবদল নেতা মান্নান খান কাজল, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর প্রধানীয়া, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আঃ মতিন, ফরিদগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন নাজিম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিরন মাঝি, সদর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি হেলাল উদ্দিন, শাহ মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মজিবুর রহমান খান, রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী দ্বিন মোহাম্মদ, বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম তালুকদার, আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী আশরাফ রিপন, চান্দ্রা ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর ঢালী, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দাদন মিয়া, হানারচর ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল গাজী, মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ বেপারী, তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন ঢালী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদল নেতা চৌধুরী এড. ইয়াসিন আরাফাত, কাইয়ুম খান, শহীদ প্রধানীয়া, শাহজাহান, আব্দুল আল মামুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামকে সফল করতে চাঁদপুর জেলা যুবদল রাজপথে থাকবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।
শিরোনাম:
শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
