চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে অবস্থিত টেলি কমিউনিকেশন (টিএন্ডটি) কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে অফিসের ভিতরে অগ্নি সংযোগের ঘটনায় কিছু মালামাল বিনষ্ট হলেও তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায়। গত মঙ্গলবার রাত ১২টায় মোটর সাইকেল নিয়ে এসে দু’ যুবক টিএন্ডটি অফিসের সামনে অবস্থান করে ভিতরে ঢুকে পেট্রল বোমাটি নিক্ষেপ করে। এ সময় জানালার ফাক দিয়ে পেট্রল বোমাটি ভিতরে ঢুকে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। টিএন্ডটি অফিসের দারোয়ান প্রাকৃতিক ডাকে বাইরে বেরিয়ে আসলে সেই সুযোগে দুবৃত্তরা সেই কক্ষেই পেট্রল বোমা নিক্ষেপ করেছে। অল্পের জন্য সে রক্ষা পায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে মডেল থানার এসআই নুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধ সফল করার লক্ষ্যে চাঁদপুরে দুর্বৃত্তরা বেশ কিছু নাশকতার ঘটনা ঘটিয়েছে। তারই ধারাবাহিকতায় সরকারি স্থাপনাগুলো ও গুরুত্বপূর্ণ স্থান টার্গেট করে ইদানিং কালে দুর্বৃত্তরা পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে নাশকতা সৃষ্টি করছে। চাঁদপুরে পুলিশ প্রশাসন নাশকতা রোধ করতে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারসহ বিএনপি ও জামাত শিবিরের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করায় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে এ ধরণের নাশকতা করছে বলে এলাকাবাসী জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরে হরতাল অবরোধকে পূজি করে যারাই নাশকতা সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। নাশকতাকারীদের সাথে কোন ধরণের আপোষ নেই। পুলিশ তৎপর হয়ে তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করছে।
শিরোনাম:
শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

