ভ্রাম্যমান প্রতিনিধি : চাঁদপুরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শহরের পুরানবাজারে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ করে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, কারেন্টজালগুলো চাঁদপুর শহরের পুরানবাজার ব্রিজের পাশ দিয়ে ভ্যানগাড়িতে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ১ কোটি ৩৭ লাখ টাকা।
চাঁদপুর কোস্টগার্ডের সদস্য লেফটেনেন্ট জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারেন্ট জাল বিক্রি এবং তা দিয়ে মাছ শিকার নিষিদ্ধ। তাই এগুলো জব্দ করা হয়েছে।’
