
চাঁদপুরে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫শ’ ৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ’ ১৪ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে জানা যায়, গতকাল ৪ ডিসেম্বর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৪০টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এসব স্যাম্পল বৃহস্পতিবার সংগ্রহকৃত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল শুক্রবার এ রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ২ জনের, বাদবাকি ৩৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১ জন ও মতলব দক্ষিণ উপজেলার ১ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৬৮ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
