
চাঁদপুর জেলায় নতুন করে আরো ৪৯ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪১৪ জনে। নতুন এ খবরে আশার খবর হলো চাঁদপুর সদরের কেউ নেই। সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় শনাক্তের মধ্যে শাহরাস্তি উপজেলার ১৪জন, হাইমচরে ১০জন, মতলব দক্ষিণের ৮জন, হাজীগঞ্জের ৭জন, কচুয়ার ৬জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জের ১জন। নতুন শনাক্তকৃতদের মধ্যে মৃত রয়েছেন ৩জন। এর মধ্যে হাজীগঞ্জের ২জন ও শাহরাস্তির ১জন রয়েছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ১৩ জুন শনিবার ৯৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৯টি করোনা পজেটিভ। নতুন ৪৯জনসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৩জন। এদের মধ্যে মারা গেছেন ৩২জন।
শাহরাস্তি উপজেলায় আক্রান্তরা হলো, থানার উপ-পরিদর্শক সৈকত দাস গুপ্ত (৩৬), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবু সুফিয়ান (৩১), টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ললি মেম্বার বাড়ির পুরুষ (৩৬), একই ইউনিয়নের ইছাপুরা দারোগা বাড়ির পুরুষ (৪৫), বলশীদ গ্রামের শাহা মজুমদার বাড়ির (৭০) বছর বয়সী বৃদ্ধ, টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের প্রধানীয়া বাড়ির বৃদ্ধ (৭৬), একই বাড়ির বৃদ্ধা (৬৪), কুলশী গ্রামের মিজি বাড়ির পুরুষ (৩২), সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়ইরপাড়া গ্রামের নতুন বাড়ির পুরুষ (৪৫) , পৌরসভার উপলতা গ্রামের দেবনাথ বাড়ির বৃদ্ধ (৭০), রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী মজুমদার বাড়ির পুরুষ (৬২), তার স্ত্রী (৫২) ও কন্যা (২৩)।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪১৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫৭জন, ফরিদগঞ্জে ৪৯জন, হাজীগঞ্জে ৪৯জন, শাহরাস্তিতে ৪৮জন, মতলব দক্ষিণে ৩৮জন, কচুয়ায় ২২জন, মতলব উত্তরে ১৯জন ও হাইমচরে ৩১জন।
এছাড়া জেলায় মোট ৩২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০জন, হাজীগঞ্জে ৭জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৪জন, মতলব উত্তরে ২জন ও মতলব দক্ষিণে ১জন।
