চাঁদপুরে গত ২৯ সেপ্টেম্বর ৫৫ জনের রিপোর্টের সবগুলোই নেগেটিভ ছিলো। কিন্তু একদিন করোনামুক্ত থাকার পর চাঁদপুরে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল ৩০ সেপ্টেম্বর ৪৮টি রিপোর্টের মধ্যে ৮ জনের রিপোর্টই ছিলো পজিটিভ। একই সাথে একদিনে চারজনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ২শ’ ৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২ জন। ৮ জন পজিটিভ রোগীর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২ জন, মতলব উত্তর উপজেলায় ৪ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১ ও হাজীগঞ্জ উপজেলায় ১ জন। বাদবাকি রিপোর্টগুলো নেগেটিভ। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গত বুধবার চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ৪৮টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ছিলো ৮ জনের। বাদবাকি রিপোর্ট নেগেটিভ আসে। এই স্যাম্পলগুলো গত মঙ্গলবার সংগৃহীত। গতকাল সকালে এবং দুপুরে এগুলো পরীক্ষা করে সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ করা হয়।
এদিকে গতকালকের সংগ্রহ করা স্যাম্পল হচ্ছে ৫৫টি। এগুলোর রিপোর্ট পাওয়া যাবে আজকে। সূত্র থেকে আরো জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১৩৯ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।