আইন-শৃঙ্খলা ও গোয়েন্দার সাথে আলোচনা সাপেক্ষে নারায়নগঞ্জে সেনাবাহিনীর সিদ্ধান্ত
চাঁদপুরে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ
রফিকুল ইসলাম বাবু ঃ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে আলোচনা সাপেক্ষে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের উপরই নির্ভর করবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ শনিবার চাঁদপুরে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এদিকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে সব ধরনের পরিবেশ সৃষ্টি করার পরও বিএনপি বা অন্য কোনো দলের নির্বাচনে বিরত থাকার বিষয়ে নির্বাচন কমিশন কোনো কিছু ভাবছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।
