
শওকত আলী,
চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌ-পুলিশ অবৈধ ২লক্ষ মিটার কারেন্টজাল, ৫০কেজি জাটকা,২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১০ জন জেলেকে আটক করেছে।
চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিয়মিত অভিযান হিসেবে পদ্মা-মেঘনা নদীতে সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় পদ্মা-মেঘনা নদীর মোহনা এলাকা হতে অবৈধ ভাবে কারেন্ট জালের মাধ্যমে জাটকা শিকার কালে ১০ জন জেলেকে আটক করা হয়। এদের সাথে থাকা ২লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল,৫০কেজি জাটকা ও ২টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হচেছ, আল-আমিন(৩৫),শাহিন(১৯),কাদির(২৮),দেলোয়ার(৩০),হযরত আলী(১৯),মাজারুল(৩০),ইব্রাহিম বেপারী(২২),মহাসিন(২০),আলী(৩০) ও আল-আমিন(৩০)। এদের বাড়ি মেঘনা নদীর পশ্চিম পাড়ে রাজরাজেশ^র,চিড়ারচর ও মেঘনা কুমিল্লা এলাকায়।
