
রফিকুল ইসলাম বাবু ।
প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় চাঁদপুরে ১শ’ ৫৪ কেন্দ্রে ৬০ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। স্ব-স্ব উপজেলা শিক্ষা বিভাগ সরকারি বিধিমালায় এ পরীক্ষাটি পরিচালনা করছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ২শ’ ১২ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২২ হাজার ২শ’ ৮৯ জন এবং ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৯শ’ ২৩ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৬শ’ ৩৪ জন বেশি। ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬শ’ ৯১ জন । এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩ হাজার ৭শ’ ৪ জন এবং ছাত্রীর সংখ্যা ২ হাজার ৯শ’ ৮৭ জন।
