প্রতিনিধি
রমজান মাসে তারাবির সময় চুরি, ছিনতাই থেকে শহরবাসীকে রক্ষা করতে চাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে ৯টি রেজিস্ট্রেশনবিহীন গাড়ীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হচ্ছে- চালক জামাল (৩০) ও জহির (২৫)। চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেনের নের্তৃত্বে বাবুরহাট মোড়ে মঙ্গলবার রাতে ৩ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। একদল পুুলিশ রেজিস্ট্রেনবিহীন মোটর সাইকেল ও সিএনজি এর গতিরোধ করে মোটল সাইকেল ও সিএনজির কাগজ-পত্র পরীক্ষা করেন। কাগজ-পত্র পরীক্ষা-নিরীক্ষা কাজে সহযোগিতা করেন সার্জেন্ট নূরে-আলম ও সাজের্ন্ট রফিকুল ইসলাম রাকিব। তারা ৭ টি মোটর সাইকেল ও ২টি সিএনজির রেজিষ্ট্রেশন না থাকায় আটক(জব্ধ) করে পুলিশ লাইনে নিয়ে যায়। এ সময় রেজিস্ট্রেশন বিহীন ২ সিএনজির চালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আর বাকি গাড়ির গুলোর কাগজ-পত্র পরীক্ষা-নিরীক্ষা করে ১০টি মটর সাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করে ছেড়ে দেয় হয়।
চালক জহির অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেনকে জানান, তারা মাসোহারা(মান্তলি) করে গাড়ি চালায়। ট্রাফিক মোজ্জাম্মেল মাসে ১ হাজার টাকা করে তাদের কাছ থেকে নেয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেন জানান, তারাবির নামাজের সময় চাঁদপুরবাসী যাতে নিশ্চিন্তে নামাজ পড়তে পারে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল দিয়ে চুরি, ছিনতাই হয়ে থাকে। তাই নিয়মিত তারাবির নামাজের সময় এ অভিযান পরিচালনা করা হবে। ফলে চাঁদপুর বাসীকে একটি সুন্দর ঈদ উপহার দেয়া যাবে।
শিরোনাম:
শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
