শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের প্রথম শ্রেণির ছাত্রী রুবি আক্তার (৭) কে জোর পূর্বক ধর্ষন করে হত্যার করার ঘটনায় মূল আসামী জুয়েল (২২) কে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোর ৩টায় চাঁদপুর ডিবির এস.আই ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর কাপাসিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়েল কে আটক করে চাঁদপুর নিয়ে আসে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার সেকদি গ্রামের টেলু মিজির ছেলে জুয়েল ও জহির মিয়ার ছেলে মিন্টু (২৫) গত দেড় মাস পূর্বে শিশু ছাত্রী রুবিকে আইসক্রীম ও চকলেট খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। তার অজোর ধারায় রক্ত বের হলে ঘটনা ফাঁস হওয়ার আশংকায় শিশু রুবিকে লম্পটরা হত্যা করে বস্তা বেধে পুকুরপাড়ে লাসটি নিয়ে পানিতে ফেলে দেয়। একমাস পর লাসটি গলিত অবস্থায় পাওয়া গেলে কে বা কারা হত্যা করেছে তা অনুসন্ধান করতে থাকে পুলিশ। সেপ্টেম্বর ৮ তারিখ চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার ডিবির এস.আই ইসমাইল খন্দকারকে সাথে নিয়ে ঘটনাস্থলে যায়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে হোতা মিন্টুকে লক্ষ্মীপুর জেলার হাজির হাট থেকে তাকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল ভোরে প্রধান আসামী জুয়েল কে গাজীপুর কাপাসিয়া থেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৩ তারিখ ২৫/০৮/১৫। নিহত শিশু রুবি আক্তার ফরিদগঞ্জ সেকদি গ্রামের টেলু মিয়ার মেয়ে। শিশুকে ধর্ষন করে হত্যার ঘটনায় এলাকায় হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ করে এলাকাবাসী। পুলিশ সুপার শামছুন্নাহারের হস্তক্ষেপে অবশেষে মূলহোতা গাজীপুর থেকে আটক করে আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- চাঁদপুরে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ করে হত্যার ঘটনায় মূলহোতা আটক
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

