শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুরে মেঘনা নদীর পাড়ে পুরানবাজার ফাড়িঁ পুলিশের অভিযানে ১ জেলে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় পুরানবাজার পুলিশ ফাড়িঁ ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দোকানঘর, বহরিয়া, এলাকায় মেঘনা নদীতে পাড়ে অভিযান চালায়।
এসময় ৩০হাজার মিটার কারেন্ট জাল, ৪ মন ইলিশ মাছ সহ নৌকা জব্দ করে। নদীর পাড়ে মাছ বিক্রী করার সময় ১০ নং লক্ষীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের আবদুর রহমান শেখেরর ছেলে আমানউল্লা (২২)কে আটক করে।
সোমবার ১ টায় মডেল থানায় জেলা ভাম্রমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটকৃতদের মাহবুর রহমান আটকৃতকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে ও মাছ গুলো এতিমখানায় দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারফেজ চৌধুরী, জেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুল বাকি, মডেল থানার তদন্ত ওসি মাহাবুবুর রহমান মোল্লা।
উল্লেখ্য, ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার গত ৭ অক্টোবর শনিবার রাত ১২টার থেকে শুরু করে ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
