
চাঁদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও মুজিববর্ষ উপলক্ষে লাগানো বঙ্গবন্ধু,শেখ হাসিনা এবং শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনির (ছবি সম্বলিত) ব্যানার ফেষ্টুনে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদ করায় লক্ষীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.হোসাইন বেপারীকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও মুজিববর্ষ উপলক্ষে লাগানো বঙ্গবন্ধু,শেখ হাসিনার ব্যানার ফেষ্টুনে আগুন লাগিয়ে দেয়।
এই ঘটনার ওয়ার্ড মেম্বার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.হোসাইন বেপারী বাদি হয়ে মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন। যার নাম্বার,৪১৭, তারিখ, ৩/৩/২০২০।
মুজিববর্ষ উপলক্ষে মুজিবের বুকে আগুন কেন এর প্রতিবাদে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে মজিব সেনারা। ৩নং ওয়ার্ডের মেম্বার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.হোসাইন বেপারী জানান, আমি বহরিয়া বাজারে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা শেখ মুজিব,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফল শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির ছবি দিয়ে ব্যানার ফেষ্টুন লাগাই। গত রবিবাব রাত দেড়টায় বাজার পাহারাদার জাকির ও নুরু বন্দুকসীকে হুমকি দিয়ে সরিয়ে দিয়ে স্থানীয় সুমন খান(৩০),নাছির(২৭),হান্নান শেখের (২৯) নেতৃত্বে একদল সন্ত্রাসী নিয়ে রাস্তার বিভিন্ন খুটিতে লাগানো ব্যানার ফেষ্টুন ছিড়ে ফেলে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। পরে তারা সংঘবদ্ধ হয়ে ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে। তাদের নাম তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি এমন নোংরা কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। এই ঘটানাটি আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। আমার দাবী সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন।
