
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ সকাল ১০ শহরের হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমীতে শিশুদেরকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, জেলা পুলিশ সুপার সামছুন্নাহার পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আবুন নঈম দুলাল পাটওয়ারী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী প্রমুখ। আলোচনা সভা ও কেককাট া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
