
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে দশ মন জাটকাসহ আট জনকে আটক করেছেন ডিবি পুলিশ। সোমবার সকালে শহরের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। ডিবি পুলিশের এসআই মোহাম্মদ বাছির আলম ও এএসআই মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নেতৃত্ব দেন। আটককৃতদের মধ্যে চার জন জাটকা ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং চার সিএনজি ড্রাইভারকে ১৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এক বছর করে সাজাপ্রাপ্ত : শহরের বড়স্টেশন এলাকার ওয়াহিদ আলীর ছেলে আলী আহাম্মদ, সায়েদ আলী বেপারীর ছেলে বিল্লাল বেপারী, মৃত দেলোয়ার হোসেন বেদার ছেলে সজীব হোসেন পেদা ও রেলওয়ে কলোনীর আ. মান্নান বেপারীর ছেলে মানিক বেপারী। অর্থদন্ড প্রাপ্তরা হলো : পদ্মা বাসের ডাইভার ফরিদগঞ্জ উপজেলার মৃত রজমান খানের ছেলে ইয়াছিন খান ও হেলপাড় কচুয়া উপজেলার লনি মজুমদারের ছেলে লিটন মজুমদারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা। এবং সিএনজির ড্রাইভার সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার মতৃ জামাল শেখের ছেলে সোহাগ ও কুমিল্লা জেলার আ. জব্বারের ছেলে সুমনকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান। জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
