
শওকত আলী, ঃ চাঁদপুরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ১৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন অভিযান কালে চাঁদপুর নৌ সীমানায় নৌ-পুলিশ ও কোষ্ট গার্ড মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ডিম ওয়ালা মা ইলিশ নিধন কালে জেলা প্রশাসন ও কোষ্ট গার্ড ২৩৫ জন জেলেকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়া এ অভিযান কালে ১৮ লক্ষ ১৮ হাজার ৫’শ মিটার কারেন্ট জাল জব্দ ও ৭’শ ১ কেজি ইলিশ উদ্ধার করা হয়। অপর দিকে এ অভিযান চলাকালে ৯ জন জেলেকে ৫ হাজার টাকা ও ১৫’শ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে কোষ্টগার্ড ৪১ জনকে আটক, ১১০ কেজি মা ইলিশ জব্দ ও ১৪ লক্ষ ৪৬ হাজার কারেন্ট জাল আটকসহ ৬টি ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা আটক করে। অভিযান পরিচালনা করা হয়, মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানার ষাটনল, সফরমালী, আনন্দ বাজার, তারাবুনিয়া, রাজরাজেশ্বর, ইশানবালা, চিরারচর, লর্¹ীমারা চর, নীলকমল, চরভৈরবী, হরিনা ও আলু বাজারসহ বিভিন্ন স্থানে। এ
অভিযান পরিচালনা কালে দায়িত্ব পালন করেন, নৌ-পুলিশের এসপি শাহারিয়ার আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাশেদ, লিটুস লরেন্স চিরান, সাইফুল ইসলাম, অলিউজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান ও নৌ-পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয় আটককৃত জেলেদের সাজা প্রদান করেন। জব্দকৃত মাছগুলো কোল্ডস্টোরে সংরক্ষণ করে রাখা হয়। এসব মা ইলিশ জেলা প্রশাসন যে কোন সময় দুঃস্থ গরীবদের মাঝে বিতরণ করা হবে বলে, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানিয়েছেন। আটককৃত কারেন্ট জালগুলো বিভিন্ন সময় আটকের পর নৌ-ফাঁড়ি ও কোষ্ট গার্ড জেডির সামনে জেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলে। আজ শনিবার ১৫ দিন মা ইলিশ অভিযান শেষ হওয়ার পর জেলেরা তাদের জাল, নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে নামবে বলে মৎস্য নেতা শাহ আলম মল্লিক ও মোঃ তসলিম বেপারী জানিয়েছেন। শনিবার থেকে জেলেরা সরকার নিষিদ্ধ কারেন্ট জাল, কোনা জাল, মেহেন্দী জাল ও মশারি জাল ছাড়া সরকার অনুমোদিত সাধারণ জাল ব্যবহার করে মাছ শিকার করতে পারবে। নিষিদ্ধকৃত জাল দিয়ে মাছ শিকার করলে ও ১০ ইঞ্চিন নীচে ইলিশ পোনা জাটকা ধরলে জেলেদেরকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাশেদ জানান।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
