
রফিকুল ইসলাম বাবু ঃ
বুধবার বেলা ১২টায় চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, স্থানীয় লোকজন নদীপাড়ে একজন নারীর মৃতদেহ পড়ে আছে, এমন খবর এলাকার পৌর কাউন্সিলকে জানান তারা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ জানায় গত কয়েকদিন আগের এই মৃতদেহ পঁচেগলে বিকৃত হয়ে গেছে। ফলে মৃতদেহটি সনাক্ত করা যাচ্ছে না। দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
