মিজানুর রহমান রানা
চাঁদপুরে ফ্রি ল্যান্সার টু অনট্রাপ্রনর উন্নয়ন কর্মসূচির লগো উন্মোচনকালে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, সাধারণ জনগণের মধ্যে আইটি সেক্টরের প্রতি খুব আগ্রহ রয়েছে। আমরা চাঁদপুরে এ কর্মসূচির মাধ্যমে ৩টি বেইসে ১৩৫ জনকে প্রশিণের ব্যবস্থা করেছি। এর মধ্যে প্রাথমিক অবস্থায় ৪০ জন রেজিস্ট্রেশন করেছে। আমরা আশা করছি শীঘ্রই চাঁদপুরে ৪ একর ৪০ শতাংশ জমি নিয়ে একটি আইসিটি পার্ক করবো। তিনি আরো বলেন, আইসিটি নিয়ে কাজ করার মূল বিষয় হচ্ছে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটানো। পৃথিবী আলোর পথে ডাকছে, যে এ আলো গ্রহণ করতে আগ্রহী সে যেনো আলোর সন্ধান করে এবং প্রয়োজনীয় আলো খুঁজে নেয়। চাঁদপুরে মেরিন একাডেমীর পাশে যে আইটি ভিলেজ করা হবে তাতে বাংলাদেশের মানুষ আইটি শিায় শিতি হয়ে স্বীয় দতা কাজে লাগিয়ে চাঁদপুর তথা দেশের উন্নয়ন ঘটাবে।
গতকাল রোববার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সভাপতির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন এসব কথা বলেন। এ সময় চাঁদপুর জেলা রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে ১১টি জেলার রাজনৈতিক নেতা-কর্মী, ১১ জেলার জেলা প্রশাসকগণ স্ব স্ব জেলায় আইটি প্রশিণ বিষয়ে টেলিকনফারেন্স করেন।
শিরোনাম:
শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

