চাঁদপুর যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় যাত্রীসহ ১টি নৌকা মেঘনার মোহনায় ডুবে গেছে। এই ঘটনায় ১০ জন আহত ও শিশুসহ ২ জন নিখোঁজ হবার খবর পাওয়া গেছে। ররিবার দুপুর ২টায় বড়ষ্টেশন মুল হেডে মেঘনার মোহনার গভীরে এ দূরঘটনা ঘটে। নৌকা ডুবিতে আহতদের স্থানীয়রা তাৎক্ষনিক নৌকা নিয়ে মেঘনা নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। কিন্তু নিখোঁজ হওয়া ২ জনের খবর এখনো পাওয়া যায়নি। নৌকা ডুবিতে উদ্ধার হওয়া নৌকা আরহি রাছেল ও আশা জানায়, ঘটনার দিন লক্ষীপুর জেলার রায়পুর থেকে চাঁদপুরে এসে দুপুরে বড়ষ্টেশন মুল হেড থেকে স্টীল বডি নৌকায় লর্গি মারার চরে যাবার পথে মেঘনার মোহনার একটি লঞ্চ এসে ধাক্কা মারে। এ সময় নৌকায় থাকা ১২ থেকে ১৫ জন যাত্রী নদীতে পড়ে যায়। যাত্রীরা ¯্রেেতর তোরে নদীর মাঝ খানে চলে যাবার সময় তাৎক্ষনিক স্থানীয়রা নৌকা নিয়ে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ সময় ডুবি যাওয়া নৌকায় থাকা শিশু ও মহিলা ২জনকে পাওয়া যায়নি। গুরুত্তর আহত এক মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বড়ষ্টেশন মুল হেডে থাকা শরবত বিক্রেতা শাহিন জানায়, দুপুরে চাঁদপুর পুরাতন লঞ্চঘাট থেকে নারায়নগঞ্জের যাত্রীবাহী শার্হআলী লঞ্চ মোহনা দিয়ে যাবার পথে স্টীল বডি নৌকাকে ধাক্কা মারে। এ সময় নৌকায় থাকা ১০/১২ জন যাত্রী নদীতে পড়ে যায়। ¯্রেেতর তোরে শিশু ও মহিলা ২জন নদীর মাঝ খানে চলে যাবার কারনে তাদেরকে উদ্ধার করা যায়নি। ঘটনার পর নৌ-পুলিশ ও কোষ্ট গার্ড ঘটনাস্থলে না যাওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রীয়া সৃস্টি হয়েছে। ঈদ উপলক্ষে নদীতে প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের দূরঘটনা দিনদিন বেড়েই চলছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

