
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তায় ‘শান্তি সংঘ ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২রা আগস্ট, ২০২০ইং তারিখে দক্ষিণ পাইকাস্তা হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) মাদ্রাসায় সংগঠনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা পরবর্তীতে ৫ আগস্ট নতুন কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী এই কমিটির সদস্যগণ হলেন সভাপতি মো: রবিন চৌধুরী, সাধারন সম্পাদক মো: কাওচার হামিদ, সহ সভাপতি মো:শাহাদাত মিজি ও মোঃ হাসিম রানা, যুগ্ন সাধারন সম্পাদক মো: আনোয়ার মিজি, ও মো: রুবেল প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক -মো: শরীফ হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মো: শাহাজান প্রধানীয়া,অর্থ ও প্রকাশনা সম্পাদক – মো: জসিম উদ্দিন, ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক মো: হাবিব মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আহনাফ আ: কাদের, পাঠাগার সম্পাদক – মো: শরীফ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মো: মেহেদী আলম নাঈম, প্রবাসী সম্পাদক – মো: সাইফুল ইসলাম সুজন, সমাজ কল্যান সম্পাদক – আ: রহমান রনির, অফিস সম্পাদক – মো: আ: রহমান, । সম্মানিত সদস্যরা হলেন-মো. কাদের তপদার, মো. সালাউদ্দিন গাজী, মো. হান্নান ভূঁইয়া।
উল্লেখ্য, ২০০৬ সালে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।বর্তমানে সংগঠনটির তরুন প্রজন্মের আদর্শিক চিন্তাভাবনা সচেতন মহলে যথেষ্ট সাড়া ফেলেছে, যাতে আগ্রহ দেখিয়েছেন সমাজের বিত্তবানরাও। পবিত্র ঈদুল আযহার সময় মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরন, বৃক্ষরোপন কর্মসুচি ইত্যাদি কার্যক্রম ছিল চোখে পড়ার মত। সংগঠনের সভাপতি মো. রবিন চৌধুরী বলেন, “একটি আলোকিত সমাজ গঠনে শান্তি সংঘ ফাউন্ডেশন সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকবে”।
