শাহরিয়ার খান কৌশিক ।।চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহাত নামের আট বছরের এক মাদ্রাসার ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার রাতে শহরের মধ্য তরপুরচন্ডী ফিশারি গেট এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের রাস্তা পার হতে গেলে মাদ্রাসা ছাত্রের গায়ের উপর মুরগি নিয়ে মোটর চালিত ভ্যানটি উঠিয়ে দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার ছাত্রকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত আহাদ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড গাজি বাড়ি জাহাঙ্গীর গাজীর ছেলে।
সে খলিশাডুলি মাদিয়া দারুস শরিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই শফিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক ভ্যান চালক ইসমাইল মিজি (৪৫)কে আটক করে । পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে আসে।
মাদ্রাসা ছাত্র আহাদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনে তার সহপাঠী ও মাদ্রাসার শিক্ষক এবং তার পরিবারের লোকজন হাসপাতাল এসে আহাজারি করতে দেখা যায়।
ঘটনার সময় তার সাথে থাকা এই মাদ্রাসার ছাত্র শাকিব গাজি জানায়, মাদ্রাসা থেকে সন্ধ্যায় সাইকেল চালিয়ে দুজন মিলে ওয়ারলেস মোরে আসি। পরে ফিশারি ঘাট এলাকায় এসে সাইকেল থেকে নেমে রাস্তা পারাপার হবার সময় বিপরীত দিক থেকে আসা মুরগি নিয়ে মোটর চালিত ভ্যানটি এসে সহপাঠী আহাদের গায়ের উপর উঠিয়ে দেয়। ভ্যানের চাকা আহাদের পেটের উপর দিয়ে উঠিয়ে দেওয়ায় ঘটনাস্থলে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় ঘাতক চালকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে নিহতের পরিবারের সূত্রে জানা যায়।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
