
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদা দাবী করলে না দেওয়ায় চাঁদপুর মেডিকেল হল ঔষধের দোকানের মালেক হুমায়ুন কবির খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সোমবার চাঁদপুরের সকল ঔষুধের ব্যবসা প্রতিষ্ঠানে সকলি ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ১ঘন্টা ধর্মঘট পালন করা হয়েছে। কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি.চাঁদপুর জেলা শাখার আহবানে এ কর্মসূচী চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মোস্তফা রুহুল আওনোয়ার । রবিবার রাতে হামলার পর গুরুতর আহত হুমায়ুন কবির খানকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
