শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের সিএনজি-পাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী আহত হয়েছে। বুধবার সন্ধা ৬টায় শাহমাহমুদপুর ইউনিয়নের যুব উন্নয়ন কার্যালয় ও নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এই সড়ক দূরঘটনা ঘটে।
আহতরা হলেন,হাজীগঞ্জ মাতুল গ্রামের মোকলেস সরদার বাড়ির শফিক সরদার(৪০), রামপুর ইউনিয়নের মৃত ছেরাজল হকের ছেলে জসিম(৬০),মতলব আমিরাবাদের মৃত মজিদের স্ত্রী জয়বার খাতুন(৬০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
দূরটনায় কবলিত সিএনজি-পাইভেটকারটি স্থানীয়রা আটকে রাখে।
খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, ,হাজীগঞ্জের শফিক সরদার মতলব ডায়রিয়া হাসপাতালে তার স্ত্রী মনোয়ারা ও সন্তান হোসাইনকে ভর্তি করে বাবুরহাট আসে। সেখান থেকে হাজীগঞ্জে যাওয়ার জন্য সিএনজিতে উঠে। একই জায়গা থেকে মতলব আমিরাবাদের মৃত মজিদের স্ত্রী জয়বার খাতুন বাকিলা দেলু মেম্বারের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সিএনজিটি ছানখাঁর দোকান এলাকায় যুব উন্নয়নের সামনে গেলে বিপরিত দিক থেকে একটি পাইভেটকার এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা যাত্রী ৩ জন গুরুত্বর আহত হয়।
আহতরা বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
