বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরে সুবিধা বঞ্চিত ২৭জন মহিলাকে উন্নত জাতের গাভী পালনের জন্য সরকারের পক্ষ থেকে প্রতি জনকে ১লক্ষ টাকা করে ২৭জন মহিলাকে ২৭লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই চেক বিতরণ চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য ডাঃ দীপু মনি। এ সময় চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য ও সাবেক সফল পরাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, আপনাদের প্রতিদিনের রোজগারের পথ সরকার করে দিয়েছে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। তিনি আরো বলেন, এ সমিতি যেন সঠিকভাবে পরিচালিত হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে অর্থ দিয়ে যেভাবে বর্তমান সরকার সহযোগিতা করছে তা সত্যি প্রশংসনীয়। কারণ অতীতের দিকে তাকালে আজ তা স্বপ্ন বাস্তবায়ন মনে হচ্ছে। আপনারা যারা সুবিধাবঞ্চিত মহিলা আছেন, আপনার জীবনকে প্রতিষ্ঠিত করার এই সুযোগকে কাজে লাগিয়ে নিন। পাশাপাশি জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজে নেমে যান। সৎভাবে আপনার ব্যবসাকে পরিচালনা করুন জীবনে সাবলম্বী হন। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলায় সম্মেলন কক্ষে উপজেলার সমবায় কার্যালয়ের উদ্যোগে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের সুবিধা ভোগীদের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম.এ মতিন মিয়া, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক আলম, চাঁদপুর পৌর আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম বাবুল, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী প্রমূখ।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে সুবিধা বঞ্চিত ২৭জন মহিলাকে উন্নত জাতের গাভী পালনের জন্য ১লক্ষ টাকা করে ২৭লক্ষ টাকা প্রদান
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
