রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন এবং মৈশাদী ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময় এক এক গোলে খেলা শেষ হয়। পরে টাইবেকারে তিন-দুই গোলে মৈশাদী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইব্রাহিমপুর ইউনিয়ন। জেলা পুলিশ বিভাগ ও কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এই টুর্মামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ডা. দীপু মনি এমপি। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শহরের বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শক মাদকবিরোধী এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন।
