
সংবাদদাতা॥ চাঁদপুরে ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসন,প্রতিবন্ধী সেবা- সাহায্য কেন্দ্র ও সমাজ সেবা অধিদপ্তর চাঁদপুরের যোর্থ অয়োজনে সরকারী শিশু পরিবার মিলনায়তন বাবুর হাটে অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীদের নিয়ে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলেন নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এ ছাড়া প্রতিবন্ধীদের চিত্রাংকন,পুরস্কার বিতরন,অনুদান প্রদান ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে ১২টি হুইল চেয়ার বিতরন করা হয়। চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল প্রতিবন্ধীদের অভিভাবকদের সাথে উম্মুক্ত আলোচনায় ও মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের সর্বাত্বক সহযোগিতার আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন,জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী,জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা সুমন চন্দ্র নন্দী প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
