স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরানবাজার থেকে আটক ২ গাঁজা সেবনকারিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগতরাতে পরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরাহল, পুরানবাজারের বাকালি পট্টির কাঞ্চন কবিরাজের ছেলে আলমগীর কবিরাজ(৩৫) ও রিফোজি কলোনির মান্নান বেপারীর ছেলে মাসুদ বেপারী(৩৫)। বুধবার দুপুরে আটকৃতদের পুলিশ ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান। পুলিশ জানায়, গভীর রাত শহরের পুরানবাজারে বিভিন্ন এলাকায় মাদকাসক্ত যুবকরা গাজাঁ সহ বিভিন্ন মাদক সেবন করে। এই সংবাদের ভিত্তেতে তাদের গাঁজা সেবনকালে তাদেরকে আটক করে পুলিশ। চাঁদপুর শহর থেকে মাদক নিমূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

