আওয়ামী প্রশাসন ও সন্ত্রাসীদের দ্বারা গাজীপুরে খালেদা জিয়ার জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে চাঁদপুর জেলা ২০দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম। যুগ্ম আহবায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মাহাবুব আনোয়ার বাবলু, পৌর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান মিয়া, শহর জামায়াত সেক্রেটারী অধ্যাপক আরিফ উল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য-সচিব হযরত আলী ঢালী, জিয় পরিষদ সভাপতি অ্যাড. আব্দুল্লাহিল বাকী, জেলা মহিলাদল সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার লাকী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা জাসাস সভাপতি গোলাম মোস্তফা রতন, শহর যুবদল আহবায়ক কাদির বেপারী। সমাবেশে বক্তারা বলেন বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রেখে দেশকে স্বেরাচারী ও তাবেদারী রাষ্ট্রে পরিনত করেছে। আজ খালেদা জিয়ার সমাবেশ বন্ধ করে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সরকার ৫জানুয়ারীকে সামনে রেখে কুখ্যাত ছাত্রলীগকে দিয়ে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। স্বৈরাচারীনী শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরন করে দেশে বাকশাল কায়েম করছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জামায়াত কর্মী মাওলানা মফিজুল ইসলাম।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

