শাহিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর শহরের মেথা রোডে ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করে চাঁদপুর ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সিংকু(৪২) ও জলক(৩৮) নামে এ দুজন মাদকসেবীকে আটক করেছে।
সোমবার দুপুরে আটকৃতের মাদক মামলায় আসামি করে আদালতে প্রেরন করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
জানা যায়, শহরের মেথা রোড সিংকু কর্মকারের ৩য় তলা বাসায় ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে দুই জনকে মাদক সেবন করা অবস্থায় আটক করে। বাসা তল্লাশি চালিয়ে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক ব্যবসায়ী সিংকু কর্মকার মেথা রোডের মৃত- গিরীন্দ্র কর্মকার ছেলে ও এসএম ফয়জূল হাসান জলক(৪৩), মৃত আদর্শ মুসলিমপাড়ার এম ইছাক সরকারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা সংস্থার এসআই মোঃ মোতাহের হোসেন, এএসআই বাছির মিয়া ও সঙ্গীয় ফোর্স।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দ্দেশে মাদক নিমূল করার লক্ষে চাঁদপুর ডিবি পুলিশ শহরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান করে। আটকৃত দুই জন এর পূর্বে ইয়াবাসহ বেশ কয়েকবার আটক হয়েছিলো।
