মিজানুর রহমান রানা
চাঁদপুরের উত্তর ইচলী ও ধোয়ারঘাট এলাকার নদীতে নৌকায় করে নারী দেহব্যবসা জমজমাট চলছে। বিষয়টি নিয়ে সরেজমিনে ঘুরে দেখা গেছে নানা চিত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের উত্তর ইচলীর মৃত বারেক চকিদার-এর ছেলে মো. কালু চকিদার, মৃত ফজল হক চকিদার-এর ছেলে মো. ওসমান চকিদার ও মো. আজিজ উত্তর ইচলী ধোয়ার ঘাট এলাকায় প্রতিদিন রাত ১০টার পরে মাছ ধরার ছোট কোষা নৌকায় করে শহরের বিভিন্ন এলাকার পতিতা এনে দেহব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। তাদের আশ্রয়ে প্রশ্রয়ে ওই এলাকায় নানা অপকর্ম সংঘটিত হয় বলে জানায় এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এসব দুষ্টচক্র এলাকায় একটি রামরাজত্ব কায়েম করছে। প্রতিদিনই সুন্দর সুন্দর নারীদের রাত দশটার পর নদীর অপর পাড়, ঢালীরঘাটসহ আশেপাশের এলাকা থেকে এনে নৌকায় করে তাদের মক্কেলদের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে এলাকার যুবকসহ উঠতি বয়সের ছেলেরা এসবের প্রতি আসক্ত হয়ে টাকার জন্যে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিষয়টি সমাধানকল্পে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
শিরোনাম:
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

