প্রতিনিধি ॥ চাঁদপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসিবে খুব শীঘ্রই যোগদান করবেন জিহাদুল কবির পিপিএম। আর চাঁদপুরের পুলিশ শামসুন্নাহার পিপিএম বদলী করা হয়েছে গাজীপুর জেলা পুলিশ সুপার হিসেবে।
বুধবার (১ আগষ্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সুপার জিহাদুল কবির এর পূর্বে পাবনা জেলার পুলিশ সুপার এবং তার পূর্বে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
অপরদিকে পুলিশ সুপার শামসুন্নাহার চাঁদপুর জেলায় ২০১৫ সালের ১২ জুন যোগদান করেন। ৩ বছর কর্মরত অবস্থায় তিনি জেলার মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রনে বিশেষ অবদান রেখেছেন। এছাড়াও নারী ও শিশু বিচারের জন্য নারী কর্ণারে সেবা প্রদান করে বেশ সুনাম কুড়িছেন।
