স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের সুনামধন্য বস্ত্র বিতানের মালিক ফারুক হোসেন (৭০) এর বিরুদ্ধে চাকুরী দেওয়ার নামে যুবককে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে ভুক্তভোগী যুবক ফারুক হোসেনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী যুবক মোঃ রাশেদ পাটওয়ারী (১৮) ভোলা জেলার চরফেশন উপজেলার মেঘবাসন মুড়াবাদ এলাকার কৃষক কালু পাটওয়ারীর সন্তান। সে পূর্বে ভোলা জেলায় একটি কফির দোকানে কাজ করত।
যুবক জানায়, ভোলা জেলার কফির দোকানের তার সাথে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির সাথে পরিচয় হয়। পরে বেশী টাকার লোভ দেখিয়ে চাঁদপুর শহরের সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান (সাবেক নবী স্টোর) মালিক ফারুক হোসেনের গার্ড (দেহরক্ষি) হিসেবে কাজ করার জন্য সুযোগ করে দেয়। সেই সুবাদে আমি গত ১ মার্চ চাঁদপুরে ফারুক হোসেনের গার্ড যোগদান করেন। এছাড়া তিনি প্রথম দুই দিন তার শরীর ম্যাসেজ করাতেন।
প্রথম দুই দিন অতিক্রম করার পরে রাশেদ এর উপর ৩য় দিন থেকে চলে শারিরিক নির্যাতন। এমন কি ফারুক হোসেনের কু-প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় আমাকে মারধর করা হয়। পরে ফারুক হোসেন ক্ষিপ্ত হয়ে বলে, আমি সারা জীবনের জন্য তোকে কিনে ফেলেছি। তুই কোথায়ও যেতে পারবি না। মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে ফারুক হোসেন টয়লেটে প্রবেশ করলে বাহির থেকে দরজার ছিটকিরি আটকিয়ে আমি বাড়ির বাহিরে চলে আসি।
স্থানীয়রা জানায়, নবী স্টোরের মালিক ফারুক হোসেনের বিরুদ্ধে আরোও অনেক অভিযোগ রয়েছে। গত দুই থেকে তিন বছর পূর্বে তার স্ত্রী ইন্তেকাল করেন। কখনো কাউকে বলাৎকার, আবার কাউকে বলাৎকার করার কু-প্রস্তাব রয়েছে তার বিরুদ্ধে।
চাঁদপুর শহরের একটি ঐতিহ্যবাহী মসজিদের মুয়াজ্জিন ও দোকানের কর্মচারীকে বলাৎকার করার কু-প্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি অর্থের বিনিময়ে এ ধরনের অভিযোগগুলো ধামাচাপা দিয়ে থেকে। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তার একাধিক দালাল চক্র রয়েছে। তাদের সহায়তায় তিনি এ ধরনের কর্মকান্ডগুলো করে থেকেন।